ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ তদন্ত ও অ্যাডহক কমিটি গঠনের আহ্বান

আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশ : ২৫ জুন ২০২৬

আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাইফুর রহমানের অপসারণ, তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের তদন্ত এবং দ্রুত একটি অ্যাডহক কমিটি গঠনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এতে অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থের অনিয়ম, শিক্ষার মান অবনতি, দীর্ঘদিন পরিচালনা কমিটি না থাকা এবং এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে অভিযোগ তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নানা অনিয়ম চলছে। অভিযোগকারীদের দাবি, অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশের অবনতি হয়েছে। বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহারের অভিযোগও করা হয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকরা জানান, এসব বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় প্রতিবাদ ও আন্দোলন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়মিতভাবে প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের পর থেকে প্রতিষ্ঠানটিতে কোনো পরিচালনা কমিটি বা অ্যাডহক কমিটি গঠন করা হয়নি। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করা হয়।

অভিযোগকারীরা বলেন, শিক্ষার মান কমে যাওয়ায় অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হচ্ছে। একসময় এলাকার অন্যতম সুনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে নানা সংকটে পড়েছে বলে তারা মনে করেন।

তারা দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অধ্যক্ষের অপসারণ এবং একটি অ্যাডহক কমিটি গঠনের দাবি জানান। পাশাপাশি বিষয়টি সমাধানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. ইউনুছ খন্দকার, প্রাক্তন শিক্ষার্থী জিয়া উদ্দিন মিজান, সাইফুদ্দিন সজিব, আব্দুল্লাহ আল মামুন, মো. রায়হান, আইয়ুব পাভেল, নুরুল ইসলাম, আমিন, আব্দুর রহিম, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ