ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মানবসেবায় অবদানের স্বীকৃতি, ওসমানীনগরে দুই যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা

ছবি : প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে মানবসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলী চ্যারিটি ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না ও তাঁর সহোদর দিলন মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা আলী পান্না ও দিলন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ ও জুয়েল মিয়া। এছাড়া বক্তব্য দেন অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাঁদের বক্তব্যে আলী চ্যারিটি ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বিয়ে ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশনটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অন্যদেরও সমাজসেবায় উদ্বুদ্ধ করছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মানবসেবায় অবদানের স্বীকৃতি, ওসমানীনগরে দুই যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ