ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একদিনে তিন মৃত্যু, বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা পিয়া জান্নাতুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

একদিনে তিন মৃত্যু, বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা পিয়া জান্নাতুলের
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক পোস্ট শেয়ার করেছেন। একই দিনে আরও দুটি মৃত্যুর সংবাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পিয়া লিখেছেন, তার বাবার মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। বাবার কবরের সামনে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন, পৃথিবীতে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী।

পোস্টে তিনি বলেন, “আজ আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। তার কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল, মানুষ আসলে কত অল্প সময়ের জন্য এ পৃথিবীতে আসে। এর মধ্যেই আজ আরও দুটি মৃত্যুসংবাদ মনটা ভারি করে দিল।”

এ সময় তরুণ উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড পাখি–এর প্রতিষ্ঠাতা প্রিয়ার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন পিয়া। তিনি জানান, কয়েক মাস আগেই প্রিয়ার সঙ্গে তার কাজের বিষয়ে কথা হয়েছিল।

পিয়া লেখেন, “তার স্বপ্ন, তার ভিশন এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা শুনে খুব ভালো লেগেছিল। মাত্র ৩২ বছর বয়সে তার চলে যাওয়ার খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”

একই পোস্টে তিনি নিজের একটি চলচ্চিত্রের কোরিওগ্রাফার জাকির হোসেনের মৃত্যুর কথাও উল্লেখ করেন। পিয়ার ভাষ্য, “জাকির ভাই, যিনি আমার একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলেন, তিনিও আর নেই। বয়স ছিল মাত্র ৫০ বছর।”

জীবনের অনিবার্য পরিণতি নিয়ে ভাবনার কথা জানিয়ে পিয়া বলেন, মৃত্যুই মানুষের শেষ গন্তব্য। তাই বেঁচে থাকতে সুস্থ থাকা, অন্যের কষ্টের কারণ না হওয়া এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “মানুষ চলে যাওয়ার পর তার সম্পদ বা সাফল্যের চেয়ে বেশি স্মরণ করা হয় তার ব্যবহার ও মানবিকতাকে।”

পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া চান এই অভিনেত্রী। তিনি বলেন, “আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একদিনে তিন মৃত্যু, বাবাকে স্মরণ করে আবেগঘন বার্তা পিয়া জান্নাতুলের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ