ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘কথিত স্বামী’ বিতর্কে ক্ষুব্ধ ববি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

‘কথিত স্বামী’ বিতর্কে ক্ষুব্ধ ববি
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে ববির ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন পোস্ট ও কিছু সংবাদ প্রকাশের পর তৈরি হয় এই বিতর্ক।

এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার সরব হয়েছেন অভিনেত্রী নিজেই। সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি।

ববি বলেন, ‘আমাকে নিয়ে বলা হচ্ছে, তিনি আমার স্বামী। এটি সম্পূর্ণ ভুয়া। শুরুতে বিষয়টি আমলে নিইনি। কারণ আমি জানি, না জেনে অনেকেই নানা কথা বলেন। কিন্তু আমার পরিবার দেশের বাইরে থাকে। তারা যখন এসব খবর দেখে, তখন ভীষণ কষ্ট পায়।’

তিনি জানান, এসব সংবাদ দেখে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

‘আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। বারবার তাকে বোঝাতে হচ্ছে যে এগুলো মিথ্যা খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না,’ বলেন এই অভিনেত্রী।

ক্ষোভ প্রকাশ করে ববি প্রশ্ন তোলেন, ‘বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে?’

তিনি দাবি করেন, আলোচিত প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। যা ছিল, তা কেবল পেশাগত যোগাযোগ।

ববির ভাষ্য, ‘কোনো অনুষ্ঠানে গেলে বা অফিসে গেলে শিল্পী হিসেবে আমাকে সম্মান জানানো হয়েছে। ছবি তোলা হয়েছে। সেই ছবিগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল। বাস্তবে এমন কিছুই নয়।’

গণমাধ্যমের একটি অংশের সমালোচনা করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা হলে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গুরুতর প্রভাব পড়তে পারে।

এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘মির্জা আবুল বাশার আমার স্বামী— এটা কেউ প্রমাণ করতে পারলে সে যা চাইবে, তাই দেব। কারণ এমন কোনো সম্পর্ক কখনোই ছিল না।’

প্রতারণার অভিযোগে গ্রেফতার মামুন

উল্লেখ্য, চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করে পুলিশ।

পরদিন ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘কথিত স্বামী’ বিতর্কে ক্ষুব্ধ ববি

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ