ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘সামনের সারির এক আসনের জন্য আদর্শ বিক্রি করলেন’- তাসনিম জারার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

‘সামনের সারির এক আসনের জন্য আদর্শ বিক্রি করলেন’- তাসনিম জারার ক্ষোভ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’

তিনি মনে করেন, রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও একজন মানুষের সবচেয়ে বড় শক্তি ও পরিচয় তার আদর্শ। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি পদ বা আসন যেমন সহজেই দেওয়া যায়, তেমনি তা কেড়েও নেওয়া সম্ভব। তবে আদর্শ এমন একটি বিষয়, যা অন্য কেউ কেড়ে নিতে পারে না। তিনি বলেন, ‘আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না।’

তাসনিম জারা আরও লেখেন, ‘মানুষ নিজেই যদি নিজের আদর্শ থেকে সরে না যায়, তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’

তবে তার এই মন্তব্য কাকে উদ্দেশ করে করা হয়েছে, সে বিষয়ে পোস্টে কোনো নাম বা স্পষ্ট ইঙ্গিত দেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘সামনের সারির এক আসনের জন্য আদর্শ বিক্রি করলেন’- তাসনিম জারার ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’

তিনি মনে করেন, রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও একজন মানুষের সবচেয়ে বড় শক্তি ও পরিচয় তার আদর্শ। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি পদ বা আসন যেমন সহজেই দেওয়া যায়, তেমনি তা কেড়েও নেওয়া সম্ভব। তবে আদর্শ এমন একটি বিষয়, যা অন্য কেউ কেড়ে নিতে পারে না। তিনি বলেন, ‘আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না।’

তাসনিম জারা আরও লেখেন, ‘মানুষ নিজেই যদি নিজের আদর্শ থেকে সরে না যায়, তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’

তবে তার এই মন্তব্য কাকে উদ্দেশ করে করা হয়েছে, সে বিষয়ে পোস্টে কোনো নাম বা স্পষ্ট ইঙ্গিত দেননি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ