চেক প্রজাতন্ত্রে এক বিরল রাজনৈতিক ও সাংবিধানিক বিরোধ সামনে এসেছে। দেশের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি সাংবিধানিক আদালতে মামলা করেছেন প্রেসিডেন্ট পেত্র পাভেল। মূল বিতর্ক বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার ক্ষমতা কার হাতে থাকবে—প্রেসিডেন্ট নাকি সরকার।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আগামী মাসে তুরস্কের রাজধানী আঙ্কারাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাটো–এর শীর্ষ সম্মেলন। ২০২৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি ন্যাটো সম্মেলনে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে আসছেন পাভেল। ১৯৯৯ সালে দেশটি ন্যাটোতে যোগ দেওয়ার পর সাধারণত প্রেসিডেন্টরাই এই দায়িত্ব পালন করে আসছেন।
তবে এবার সরকার ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। ধনকুবের ও জাতীয়তাবাদী নেতা আন্দ্রেজ বাবিস–এর নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, আসন্ন সম্মেলনে প্রেসিডেন্ট পাভেল অংশ নেবেন না। তার পরিবর্তে প্রধানমন্ত্রী নিজেই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে যাবেন।
সরকারের এই সিদ্ধান্তের পরই সাংবিধানিক আদালতের শরণাপন্ন হন প্রেসিডেন্ট পাভেল। তিনি জানান, বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রেসিডেন্ট ও সরকারের ক্ষমতার সীমা স্পষ্ট করতেই তিনি এই “ক্ষমতা–সংক্রান্ত মামলা” দায়ের করেছেন। বিশেষ করে ন্যাটো সম্মেলনে প্রতিনিধিত্বের বিষয়টি নিয়েই এই বিরোধের সূত্রপাত।
পাভেল সরকারের এই পদক্ষেপকে “নজিরবিহীন” ও “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেন। তার দাবি, সংবিধান অনুযায়ী বিদেশে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।
এদিকে সাংবিধানিক আদালত জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বাবিস বলেছেন, প্রেসিডেন্টের আদালতে যাওয়ার সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি মনে করি না এটি ভালো সিদ্ধান্ত।”
তার ভাষ্য, ন্যাটো সম্মেলন ঘিরে সরকারের নেওয়া সিদ্ধান্ত ছিল বাস্তবসম্মত।
বর্তমানে বাবিস তার দল এএনও মুভমেন্ট, কট্টর ডানপন্থি ফ্রিডম অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি এবং মোটরিস্টস পার্টি–এর জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে পাভেলের কাছে পরাজিত হন বাবিস। এরপর থেকেই দুই নেতার সম্পর্কের মধ্যে টানাপড়েন শুরু হয়। গত বছরের শেষ দিকে জোট সরকার গঠনের সময় কয়েকজন নেতার নিয়োগ নিয়েও দুই পক্ষের মতবিরোধ প্রকাশ্যে আসে।
বিশেষ করে মোটরিস্টস পার্টির নেতা ফিলিপ তুরেক–কে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট পাভেল। তার বিরুদ্ধে ধর্ষণ, বর্ণবাদী আচরণ ও নারীবিদ্বেষী মনোভাবের অভিযোগ রয়েছে। সে সময় পাভেলের অবস্থানের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন লাখো চেক নাগরিক।
এই আইনি লড়াই এখন শুধু ন্যাটো সম্মেলনে কারা যাবে সেই প্রশ্নেই সীমাবদ্ধ নেই; বরং এটি চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি ও সরকারের ক্ষমতার সীমারেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন