ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘হাসিনা ফিরলে প্রোফাইল লালকারীদের জীবন কালো হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

‘হাসিনা ফিরলে প্রোফাইল লালকারীদের জীবন কালো হবে’
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সতর্কতামূলক মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরলে তার বিরোধিতাকারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিরোধী দলের সদস্যদের উদ্দেশে রেহানা আক্তার রানু বলেন, বর্তমান সরকারের মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। এ অবস্থায় নতুন আন্দোলনের কথা না বলে সরকারের প্রতি আস্থা রাখা এবং সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি বলেন, “আপনাদের অনেকের কারণেই যদি আবারও শেখ হাসিনা ফিরে আসে, তাহলে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবন কালো করে ছাড়বে।”

রেহানা আক্তার রানু তার বক্তব্যে সম্প্রতি আলোচিত ‘আয়নাঘর’ প্রসঙ্গও তুলে ধরেন। তিনি দাবি করেন, সেখানে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর নির্যাতন চালানো হতো। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

বাজেটের বিভিন্ন দিক নিয়েও মতামত দেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ছাড় দেওয়ার ফলে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা কমাতে অনীহা দেখান। এজন্য বাজার তদারকি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ব্যাংক খাতের অনিয়ম ও অর্থপাচার প্রসঙ্গে রেহানা আক্তার রানু বলেন, ব্যাংকের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধার করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সম্পত্তি নিলামে বিক্রিরও দাবি জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘হাসিনা ফিরলে প্রোফাইল লালকারীদের জীবন কালো হবে’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ