বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আবারও নতুন করে জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।
পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট। ব্যাঙ্গালুরুর বাসিন্দা এই নারীকে নিয়েই মুম্বাইয়ে নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আমির খান।
জানা গেছে, কোনো ধরনের বড় আয়োজন ছাড়াই শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে রেজিস্ট্রি বিয়ে। অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমির খান বলেন, তারা দুজনই খুব সাদামাটাভাবে বিয়েটা করতে চান। তাই বাড়িতেই সীমিত পরিসরে আইনি বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই অনুষ্ঠানে বলিউডের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান বা সালমান খান থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর নিজের ৬০তম জন্মদিনে তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন