ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হত্যা চেষ্টা মামলা: ইনু ও মেননকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

হত্যা চেষ্টা মামলা: ইনু ও মেননকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকার বংশালে জুলাই আন্দোলন চলাকালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন–কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের হাজির করে এ আবেদন জানান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশিদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল মোড় এলাকায় নাজিমউদ্দীন রোডে মিছিল চলাকালে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন নিজে বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হত্যা চেষ্টা মামলা: ইনু ও মেননকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ঢাকার বংশালে জুলাই আন্দোলন চলাকালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন–কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে আসামিদের হাজির করে এ আবেদন জানান।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশিদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল মোড় এলাকায় নাজিমউদ্দীন রোডে মিছিল চলাকালে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন নিজে বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ