দক্ষিণ লেবাননের বিউফোর্ট (শাকিফ) দুর্গ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ (আইজ্যাক কাটজ)। তিনি এই দুর্গকে উত্তর সীমান্তের নিরাপত্তা বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বিউফোর্ট দুর্গ থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। এটি লেবাননে ইসরাইলের নিরাপত্তা অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। তার দাবি, পাহাড়চূড়ায় থাকা এই অবস্থান উত্তর ইসরাইলের বসতিগুলোর সুরক্ষা এবং সামরিক প্রতিরক্ষার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনারা প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় অবস্থান করবে। একই সঙ্গে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
রোববার তিনি বলেন, উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননের নিরাপত্তা এলাকায় ইসরাইলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে, যতদিন প্রয়োজন ততদিন তারা সেখানেই থাকবে।
এর আগে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে লেবাননে হামলায় প্রাণহানির ঘটনা ঘটে। অন্যদিকে হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান, ইসরাইল যুদ্ধবিরতি মানলে তারাও তা মেনে চলবে, তবে দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবাধ চলাচল তারা মেনে নেবে না।
তিনি আরও দাবি করেন, স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে তাদের যোদ্ধারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন