গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
একই সঙ্গে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী দেশ অস্ত্র মজুত করলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতে সরকারের ব্যর্থতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২৩ জুন ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কার্যক্রম চালানোর চেষ্টা করলে তা প্রতিরোধের দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন