গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের আসন্ন কাউন্সিলর নির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক মো. সোহেল রানা প্রধান। ক্লিন ইমেজের এই উদীয়মান স্বেচ্ছাসেবককে ঘিরে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
স্থানীয়দের অনেকে মনে করছেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এবং দীর্ঘদিন ধরে সামাজিক কাজে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে একজন গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। ওয়ার্ডের উন্নয়ন, সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে তার ভাবনা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মো. সোহেল রানা প্রধানের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হওয়ার খবরেই ৩৫ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক আলোচনা আরও তীব্র হয়েছে। বিভিন্ন মহলে তাকে ঘিরে চলছে হিসাব-নিকাশ। সমর্থকদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
সোহেল রানা প্রধান বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান। তার লক্ষ্য মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একটি পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গঠন করা। জনগণের জন্য কথায় নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান বলেও জানান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই তার অবস্থান ও সম্ভাবনা আরও স্পষ্ট হবে। তবে এখনই তাকে একজন সম্ভাবনাময় এবং শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন অনেকে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন