ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জে তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম, আটক ১

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মূল অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. আসলাম মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। আজ রোববার (২১ জুন) দুপুরে নিজ এলাকা চর কিশোরগঞ্জ থেকে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর কিশোরগঞ্জ এলাকায় এক মাদক ব্যবসায়ীর ছেলেকে এলাকাবাসী মাদকসহ আটক করে। ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক চক্রের সাথে এলাকাবাসীর বিরোধের সৃষ্টি হয়।

এরই জের ধরে রোববার দুপুরে আসলাম মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় বাসিন্দা শাহ সুলতান গাজী (৩৫), আব্দুল্লাহ (২০) ও আল মামুন (২৩)-এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠান।

"আসলাম মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। আজকের হামলাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আসলামের বাকি সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

এদিকে এই বর্বরোচিত হামলার ঘটনার পর থেকে পুরো চর কিশোরগঞ্জ এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার মূল হোতা আসলাম মিয়াকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম, আটক ১

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ