ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমপিও শিক্ষকদের বদলিতে সুখবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

এমপিও শিক্ষকদের বদলিতে সুখবর
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

রোববার মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)” অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানের ডেটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়।

পরবর্তীতে সমস্যা সমাধান হওয়ায় যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য দিতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই পর্যন্ত যাচাই সম্পন্ন করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত।

অন্যদিকে কলেজ পর্যায়েও একইভাবে প্রতিষ্ঠান প্রধানদের জন্য ২৫ জুন পর্যন্ত সময় রাখা হয়েছে। আঞ্চলিক উপপরিচালক পর্যায়ের যাচাই ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদন ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে প্রযুক্তিগত সমস্যার কারণে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো এখন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এতে শিক্ষক বদলি কার্যক্রম আরও সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এমপিও শিক্ষকদের বদলিতে সুখবর

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ