ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমির খানের তৃতীয় বিয়ে, কারা থাকছেন অতিথির তালিকায়?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

আমির খানের তৃতীয় বিয়ে, কারা থাকছেন অতিথির তালিকায়?
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে এ বিয়েতে থাকছে না কোনো বড় আয়োজন বা তারকাখচিত উৎসব। বরং পুরো অনুষ্ঠানটি হবে একান্তই ঘরোয়া ও সীমিত পরিসরে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। সেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং খুব কাছের কয়েকজন বন্ধু। বড় আয়োজন, জাঁকজমকপূর্ণ অতিথি তালিকা কিংবা আড়ম্বর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এক সাক্ষাৎকারে আমির খান বলেন, বিষয়টিকে তারা খুব সাধারণভাবে রাখতে চান। পরিবারের সদস্যদের নিয়েই বিয়ের মূল আয়োজন সম্পন্ন হবে। বাড়িতেই রেজিস্টার্ড ম্যারেজের মাধ্যমে এই সম্পর্ককে আনুষ্ঠানিকতা দেওয়া হবে।

গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে গত বছরের অভিনেতার জন্মদিনে। পরে আমির জানান, দীর্ঘ সময় পর জীবনে এমন একজন মানুষকে পেয়েছেন, যিনি তাকে মানসিকভাবে শান্তি ও স্থিরতা দিয়েছেন। গৌরী সম্পর্কে তিনি বলেন, তার উপস্থিতি জীবনে প্রশান্তি এনে দিয়েছে।

ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন আমির খান। তিনি জানান, আগের সম্পর্কগুলো টেকেনি ঠিকই, তবে জীবনের প্রতিটি পর্যায়ে রীনা দত্ত, কিরণ রাও এবং এখন গৌরী তার ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতি তিনি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ছোটবেলার বন্ধু রীনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন আমির খান। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান, জুনায়েদ ও ইরা। প্রায় ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ‘লগান’-এর সময় থেকে তাদের সম্পর্কের শুরু। দ্বিতীয় সংসারও প্রায় ১৬ বছর স্থায়ী হয় এবং ২০২১ সালে তারা আলাদা হয়ে যান। তবে ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবেই পালন করে আসছেন।

সব মিলিয়ে জীবনের ষাটের কাছাকাছি এসে নতুন সম্পর্কের পথে হাঁটছেন আমির খান। এবার আর কোনো ঝলমলে আয়োজন নয়, বরং পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের উষ্ণতাই থাকছে এই বিশেষ দিনের মূল আকর্ষণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমির খানের তৃতীয় বিয়ে, কারা থাকছেন অতিথির তালিকায়?

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ