ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। তার দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে দলটি দীর্ঘ পাঁচ দশক ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিরোধী দলের নেতার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে একদলীয় শাসন কায়েমের অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, “আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের ধারা শক্তিশালী করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল, যারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে না।

এদিকে মালয়েশিয়ায় আসন্ন সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ