শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আসন্ন এলপিএলের পুরো আসরে অংশ নিতে পারবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এ কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। এলপিএলে অংশ নেওয়ার সুযোগ করে দিতে তাদের সিরিজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এলপিএলের এবারের আসরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার খেলবেন। এর মধ্যে সাকিব আল হাসান, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। পরে ড্রাফট থেকে দলে জায়গা করে নেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দলভিত্তিক বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান: আগামী ১৭ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের। টুর্নামেন্টটি চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের সামর্থ্য প্রমাণের আরেকটি বড় মঞ্চ হতে যাচ্ছে এবারের এলপিএল। বিশেষ করে দীর্ঘদিন পর বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান, যা ভক্তদের মাঝেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন