নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা ব্রিজ থেকে শেখপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সড়কটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিএনপি নেতা আখেরুজ্জামান সেলিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী শাহিন আলম।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী ছিল। সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন