ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী রূপে ধরা দিলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬

বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী রূপে ধরা দিলেন পরীমণি
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর সেই আবহে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে দেখা যায় পরীমণিকে। আকাশি-সাদা জার্সি পরে ফুটবলীয় আবহে নির্মিত ভিডিওটিতে তিনি ফুটবলপ্রেমী হিসেবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

বরাবরের মতোই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি আজীবনের আর্জেন্টিনা, আমি মেসিকে ভালোবাসি।”

বিশ্বকাপকে ঘিরে দেশের তারকাদের নানা আয়োজনের মধ্যেই পরীমণির এই ব্যতিক্রমী উপস্থিতি ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। অনেকেই তার এই উদ্যোগকে বিশ্বকাপ উন্মাদনার সঙ্গে তারকাদের সম্পৃক্ততার একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন।

বিশ্বকাপের মাঠে যেমন চলছে শিরোপার লড়াই, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত তারকারা। আর সেই তালিকায় এবার নতুন করে আলোচনায় উঠে এলেন পরীমণি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী রূপে ধরা দিলেন পরীমণি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর সেই আবহে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে দেখা যায় পরীমণিকে। আকাশি-সাদা জার্সি পরে ফুটবলীয় আবহে নির্মিত ভিডিওটিতে তিনি ফুটবলপ্রেমী হিসেবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।

বরাবরের মতোই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি আজীবনের আর্জেন্টিনা, আমি মেসিকে ভালোবাসি।”

বিশ্বকাপকে ঘিরে দেশের তারকাদের নানা আয়োজনের মধ্যেই পরীমণির এই ব্যতিক্রমী উপস্থিতি ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। অনেকেই তার এই উদ্যোগকে বিশ্বকাপ উন্মাদনার সঙ্গে তারকাদের সম্পৃক্ততার একটি নতুন মাত্রা হিসেবে দেখছেন।

বিশ্বকাপের মাঠে যেমন চলছে শিরোপার লড়াই, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত তারকারা। আর সেই তালিকায় এবার নতুন করে আলোচনায় উঠে এলেন পরীমণি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ