গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২০ জুন (শনিবার) খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।
সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, জনজীবনের দুর্ভোগ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন জোটের নেতারা। পাশাপাশি জনগণের দাবি আদায়ে ভবিষ্যৎ কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।
আয়োজকরা আশা করছেন, বিভাগীয় এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে। সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানা গেছে।
১১ দলীয় ঐক্যজোটের নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায়ের বাস্তবায়নে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দেশব্যাপী জনমত গড়ে তোলার অংশ হিসেবেই খুলনায় এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন