রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। একজন সুস্থ মানুষের সামান্য রক্তদানই বাঁচিয়ে দিতে পারে অন্য একজনের জীবন। তবে রক্তদানের পর শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
চিকিৎসকদের মতে, রক্তদানের পর শরীর থেকে হারিয়ে যাওয়া তরল ও পুষ্টি উপাদান পূরণ করা জরুরি। এ সময় কিছু খাবার ও পানীয় এড়িয়ে চললে শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে।
বিশেষজ্ঞরা জানান, রক্তদানের পর অন্তত ২৪ ঘণ্টা অ্যালকোহল বা মদ্যপ পানীয় পান করা উচিত নয়। কারণ এটি শরীরে পানিশূন্যতা সৃষ্টি করতে পারে এবং মাথা ঘোরা বা দুর্বলতার ঝুঁকি বাড়ায়।
এছাড়া অতিরিক্ত চা ও কফি পান থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। এসব পানীয়তে থাকা ক্যাফেইন ও ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা রক্ত পুনর্গঠনের প্রক্রিয়াকে ধীর করে দেয়।
রক্তদানের পর অতিরিক্ত তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার, যেমন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস এড়িয়ে চলা ভালো। এসব খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরে অস্বস্তি বাড়াতে পারে।
একই সঙ্গে কোমল পানীয় ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এগুলো সাময়িক শক্তি দিলেও পরে ক্লান্তি ও দুর্বলতা বাড়াতে পারে।
অন্যদিকে রক্তদানের পর পর্যাপ্ত পানি পান, ফলের রস, ডাবের পানি ও আয়রনসমৃদ্ধ খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে লাল শাক, পালং শাক, ডাল, মাছ, মাংস এবং ভিটামিন-সি সমৃদ্ধ ফল শরীরের দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রক্তদানের পর সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা গেলে শরীর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাই রক্তদান যেমন মানবিক দায়িত্ব, তেমনি রক্তদানের পর নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন