ফুটবল বিশ্বকাপকে ঘিরে নানা ভবিষ্যদ্বাণী ও গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান জ্যোতিষীর বিস্ময়কর দাবি। তাঁর মতে, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি ম্যাচ চলাকালে স্টেডিয়ামে হাজির হতে পারে এলিয়েনরা, এমনকি ব্রাজিল তারকা নেইমারসহ খেলোয়াড় ও দর্শকদের অপহরণও করতে পারে তারা!
ব্রাজিলের আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও জ্যোতিষী এলিসাঞ্জেলা দে সুজা, যিনি ‘ভো বাহিয়ানা’ নামেও পরিচিত, সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ দাবি করেন। তিনি জানান, স্বপ্নে তিনি দেখেছেন একটি বিশাল মহাকাশযান স্টেডিয়ামের ওপর ভেসে আসে এবং সেখান থেকে নেমে আসা রহস্যময় প্রাণীরা খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ উপস্থিত অনেককে নিজেদের সঙ্গে নিয়ে যায়।
জ্যোতিষীর দাবি অনুযায়ী, ঘটনাটি ২৪ জুন অথবা ২৬ জুন ঘটতে পারে। এমনকি তিনি নির্দিষ্ট একটি স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শও দিয়েছেন। তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
তবে বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এ ধরনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন। তাদের মতে, এলিয়েনের অস্তিত্ব কিংবা বিশ্বকাপে তাদের উপস্থিতির কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে বিষয়টিকে নিছক কল্পনা বা ব্যক্তিগত বিশ্বাস হিসেবেই দেখার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স এবং নেইমারের সম্ভাব্য ভূমিকা নিয়ে যখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, তখন এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে। তবে বাস্তবে এমন কোনো ঘটনার সম্ভাবনার পক্ষে নির্ভরযোগ্য তথ্য বা বৈজ্ঞানিক প্রমাণ নেই।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন