ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৬

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

দেশে চিকিৎসা শিক্ষার সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। ‘নরসিংদী মেডিকেল কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপনের বিষয়ে রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি প্রদান করা হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন এই মেডিকেল কলেজ চালু হলে নরসিংদীসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য চিকিৎসা শিক্ষায় ভর্তির সুযোগ বাড়বে। একই সঙ্গে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রতিষ্ঠানটি। বিশেষ করে চিকিৎসক সংকট নিরসন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন মেডিকেল কলেজের ভূমিকা ইতিবাচক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি দাবি বাস্তবায়নের পথে এগোলো নরসিংদীবাসী।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। সর্বশেষ নরসিংদী মেডিকেল কলেজের সরকারি মঞ্জুরির মধ্য দিয়ে দেশের চিকিৎসা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ ও সম্প্রসারণের ধারাবাহিকতা আরও জোরদার হলো।

স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের মতে, দেশে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক শিক্ষাসামগ্রী নিশ্চিত করার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় শুধু অনুমোদনের মধ্যেই এসব উদ্যোগের সুফল সীমাবদ্ধ থেকে যেতে পারে।

এদিকে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার খবরে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তাদের আশা, নতুন এই প্রতিষ্ঠান একদিকে যেমন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও বৃদ্ধি করবে।

সরকারের এই উদ্যোগকে দেশের স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং চিকিৎসা শিক্ষার সম্প্রসারণের অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এখন দ্রুত অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক প্রস্তুতি এবং একাডেমিক কার্যক্রম শুরুর মাধ্যমে নরসিংদী মেডিকেল কলেজকে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়াই হবে পরবর্তী বড় চ্যালেঞ্জ।

আরইউএস

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ