বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী চার বিশিষ্ট সমাজসেবককে সম্মাননা স্মারক প্রদান
সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী চার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান (কালাই মিয়া), হাজী নুর মিয়া (আবু বক্কর), আবুল কালাম আজাদ এবং আলী হায়দার (মটুক)। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য মেনন দেব।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুমিন মিয়া, আতিক মিয়া, ঝনিক লাল দেব, শেখ আসাদুজ্জামান জুবায়ের, সাবেক ইউপি সদস্য (৭নং ওয়ার্ড) মো. সুলেমান আলী, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক ও অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলের পরিচালক মাজহারুল ইসলাম, ব্যবসায়ী শামীম আহমেদ এবং সংবর্ধিত অতিথি হিসেবে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে'র অর্থ সম্পাদক আব্দুর রহমান কালাই মিয়া। এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক অর্থ সম্পাদক হাজী নুর মিয়া (আবু বক্কর)। সভাপতির বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান আখলাকুর রহমান।
বক্তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানই রাখছেন না, বরং শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বুরুঙ্গা ইউনিয়নের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে'র উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আখলাকুর রহমান সংবর্ধিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা বুরুঙ্গা ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করছে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ছাদিকুর রহমান খান, ব্যবসায়ী দীপু গুণ, জামতলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুফতি বেলাল আহমদ, প্রবীণ মুরব্বি আব্দুল্লাহ মিয়া, ইউসুফ খান, সিরাজুল ইসলাম, রিদয় হাসান, শায়েস্তা মিয়া, জাহাঙ্গীর আহমদ, মো. লেবু মিয়া, ফজলু রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রবাসী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন