যশোরের কেশবপুরে ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে যশোর জে*লা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে কিছু নেতাকর্মী পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে এ ঘটনায় কেশবপুর থানায় একটি মা*ম*লা দায়ের করা হয়।
গ্রে*প্তা*রকৃতরা হলেন— ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য ছলেমান সরদার (৪৫)। কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে দুটি স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন