#আ শিশুরা যেন ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে তাদের যথাযথভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় এই আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, শিশুদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে হবে, যাতে তারা বড় হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তার মতে, শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, সরকার শিশুদের শিক্ষা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য পোশাক, শিক্ষা উপকরণ ও কিট ফ্রি বিতরণ কার্যক্রম উল্লেখযোগ্য। পাশাপাশি শিশুদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রমও নেওয়া হয়েছে। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে হলে পড়াশোনায় নিয়মিত মনোযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে সক্ষম হয়। চীনের রাষ্ট্রদূতের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, চীন একটি উন্নয়নশীল শক্তি হিসেবে বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা করছে এবং বাংলাদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, চীনা প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশের শিল্প ও কৃষি সম্ভাবনা পর্যালোচনায় সফর করবে। অনুষ্ঠানে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আওতায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, চীনা প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #আর ইউ এস
বিষয় : মির্জা ফখরুল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন