ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গলাচিপায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মো.হামিদুল ইসলাম
মো.হামিদুল ইসলাম
প্রকাশ : ১২ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গলাচিপায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি
ছবি: প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও জমকালো আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রঙিন পতাকা, ব্রাজিলের জার্সি এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র‍্যালি শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শুক্রবার (১২/০৬/২০২৬)  বিকাল ৫.০০ ঘটিকায়  র‍্যালিটি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার ও মূল ফলক এলাকা অতিক্রম করে পুনরায় খেলার মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থকরা ব্রাজিল জাতীয় দলের জার্সি পরিধান করে এবং হাতে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা বহন করেন। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত শত শত ব্রাজিল ভক্ত ছোট ছোট মিছিল নিয়ে এতে যোগ দেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়।

র‍্যালি শেষে খেলার মাঠে সমবেত হয়ে সমর্থকরা নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করেন এবং প্রিয় দল ব্রাজিলের সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত সমর্থকদের মাঝে বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের ঐক্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গলাচিপায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও জমকালো আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রঙিন পতাকা, ব্রাজিলের জার্সি এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ র‍্যালি শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শুক্রবার (১২/০৬/২০২৬)  বিকাল ৫.০০ ঘটিকায়  র‍্যালিটি গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার ও মূল ফলক এলাকা অতিক্রম করে পুনরায় খেলার মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থকরা ব্রাজিল জাতীয় দলের জার্সি পরিধান করে এবং হাতে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা বহন করেন। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত শত শত ব্রাজিল ভক্ত ছোট ছোট মিছিল নিয়ে এতে যোগ দেন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো শহর এক উৎসবের নগরীতে পরিণত হয়।

র‍্যালি শেষে খেলার মাঠে সমবেত হয়ে সমর্থকরা নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করেন এবং প্রিয় দল ব্রাজিলের সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত সমর্থকদের মাঝে বিশ্বকাপ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল সমর্থকদের ঐক্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ