ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: প্রতিনিধি

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও ৩১টি সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপন

সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের প্রবাসীদের সংগঠন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়কে ৩১টি সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এক অসহায় রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বুরুঙ্গা বাজারের মুতলিব ম্যানশনে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ শাখার কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল রহমান কালাই মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলাকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে’র সাবেক কোষাধ্যক্ষ নুর মিয়া আবুবক্কর। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সহ-সভাপতি ফজলু মিয়া, সদস্য আতাউর রহমান চৌধুরী, কাজী খলিলুর রহমান, সুমন আহমদ জাবেদ, মুসতাক আহমদ, ফারুক মিয়া, আব্দুল গফফার, মো. লেবু মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমদ চৌধুরী এবং ব্যবসায়ী আলী আহমদ লিকন।

বক্তারা বলেন, মানবিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা, পবিত্র মাহে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় বহন, বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিয়ের ব্যবস্থা এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে আগামীতেও মানবসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করবে। পাশাপাশি উন্নয়ন ও মানবতার সেবায় আরও বৃহত্তর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের আব্দুল হাসিমের চিকিৎসা ব্যয়ের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে অতিথিরা সংগঠনের উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং সৌরচালিত স্ট্রিট লাইট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সদস্য আব্দুল আহাদ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউ.কে'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ