ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা টুনির ৬ মাসের কারাদণ্ড।

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনি (৩০)কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের মে মাসে জীবননগর উপজেলার একটি ভাড়া বাসা থেকে মাসুরা খাতুন টুনিকে আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক মাসুরা টুনির ৬ মাসের কারাদণ্ড।

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে কথিত সাংবাদিক মাসুরা খাতুন টুনি (৩০)কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের মে মাসে জীবননগর উপজেলার একটি ভাড়া বাসা থেকে মাসুরা খাতুন টুনিকে আটক করা হয়েছিল। সে সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ