ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য রোধে নওগাঁয় প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দ হর্ন ধ্বংস

ছবি : সংগৃহীত

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধে নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য রোধে নওগাঁয় প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দ হর্ন ধ্বংস

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ প্রতিরোধে নিয়মিত অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ