ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ‘ডিম থেরাপি’ বিতর্ক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ‘ডিম থেরাপি’ বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর ব্যতিক্রমী এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভালো ডিমের তুলনায় পচা বা নষ্ট ডিমের দাম কয়েকগুণ বেড়ে গেছে। স্থানীয় বাজারে একটি ভালো ডিমের দাম যেখানে ৬ রুপি, সেখানে পচা ডিমের দাম পৌঁছেছে প্রায় ২০ রুপিতে। চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এসব ডিম অনেক এলাকায় সহজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়ভাবে ‘ডিম থেরাপি’ নামে পরিচিত এই ঘটনার মূল চিত্র হলো রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য করে পচা ও কাঁচা ডিম নিক্ষেপ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তার দলের বিভিন্ন নেতা-কর্মীকে লক্ষ্য করে একাধিক ঘটনায় ডিম ছোড়ার অভিযোগ উঠেছে।

সূত্র অনুযায়ী, সম্প্রতি বিধানসভা নির্বাচনের পর বিজেপির বিপুল বিজয়ের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটে। এরপর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-কর্মীর দলত্যাগ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকে। একইসঙ্গে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতও বৃদ্ধি পায়।

এ পরিস্থিতিতে বিভিন্ন স্থানে গ্রেপ্তার বা আটক তৃণমূল নেতাদের লক্ষ্য করে বিক্ষুব্ধ বিজেপি সমর্থকদের ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে। কোথাও কোথাও পচা ডিমের পাশাপাশি টমেটো ও অন্যান্য পচা খাদ্যদ্রব্য ছোড়ার ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

রাজনৈতিক সমাবেশ, থানা ও আদালত প্রাঙ্গণেও এসব বিক্ষোভ দেখা গেছে। একাধিক ঘটনায় অভিযুক্ত নেতাদের আদালতে তোলার সময় জনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে, যেখানে ডিম নিক্ষেপের পাশাপাশি স্লোগানও দেওয়া হয়।

সোনারপুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে। একইভাবে সৌগত রায়, জয়প্রকাশ মজুমদার এবং সব্যসাচী দত্তসহ একাধিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষোভের কারণে কোথাও কোথাও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং রাজনৈতিক নেতাদের চলাচলে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের হস্তক্ষেপও দেখা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ রাজনৈতিক উত্তেজনা ও জনঅসন্তোষের প্রতীকী প্রকাশ হিসেবে দেখা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ‘ডিম থেরাপি’ বিতর্ক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ