ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রেসিডেন্টের নিরাপত্তায় হোয়াইট হাউসের নিচে অত্যাধুনিক বা-ঙ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬

প্রেসিডেন্টের নিরাপত্তায় হোয়াইট হাউসের নিচে অত্যাধুনিক বা-ঙ্কার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউস প্রাঙ্গণে নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে হোয়াইট হাউসের নিচে একটি আধুনিক ভূগর্ভস্থ নিরাপত্তা কমপ্লেক্স বা বাঙ্কার নির্মাণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, হোয়াইট হাউসের পূর্বাংশে (ইস্ট উইং) নতুন বলরুম নির্মাণ প্রকল্পের পাশাপাশি নিচে একটি অত্যাধুনিক জরুরি অপারেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সম্ভাব্য সামরিক হামলা, সন্ত্রাসী আক্রমণ, পারমাণবিক হুমকি কিংবা জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বর্তমান নিরাপত্তা অবকাঠামোর অনেক অংশ পুরোনো হয়ে গেছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে প্রকল্পটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের অভিযোগ, বলরুম নির্মাণের আড়ালে অত্যন্ত ব্যয়বহুল ও গোপন সামরিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রকল্পের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে, যা নিয়ে আইনি লড়াইও চলছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে হোয়াইট হাউসের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এই ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ প্রকল্পকে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রেসিডেন্টের নিরাপত্তায় হোয়াইট হাউসের নিচে অত্যাধুনিক বা-ঙ্কার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউস প্রাঙ্গণে নতুন অবকাঠামো নির্মাণকাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে হোয়াইট হাউসের নিচে একটি আধুনিক ভূগর্ভস্থ নিরাপত্তা কমপ্লেক্স বা বাঙ্কার নির্মাণের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, হোয়াইট হাউসের পূর্বাংশে (ইস্ট উইং) নতুন বলরুম নির্মাণ প্রকল্পের পাশাপাশি নিচে একটি অত্যাধুনিক জরুরি অপারেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, সম্ভাব্য সামরিক হামলা, সন্ত্রাসী আক্রমণ, পারমাণবিক হুমকি কিংবা জাতীয় জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বর্তমান নিরাপত্তা অবকাঠামোর অনেক অংশ পুরোনো হয়ে গেছে। তাই আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে প্রকল্পটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের অভিযোগ, বলরুম নির্মাণের আড়ালে অত্যন্ত ব্যয়বহুল ও গোপন সামরিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রকল্পের অর্থায়ন ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে, যা নিয়ে আইনি লড়াইও চলছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে হোয়াইট হাউসের নিরাপত্তা সক্ষমতা আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এই ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ প্রকল্পকে দেখা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ