ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যশোরে পৃথক স্থানে ২,১০৫ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ছবি : সংগৃহীত

যশোর জেলার মণিরামপুর ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথম ঘটনা:

মণিরামপুর থানাধীন রোহিতা ইউপির বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড় এলাকায় মোঃ আতিয়ার রহমানের মুদি দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে মোছাঃ হামিদা খাতুন (৪২)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা।

ঘটনার সময়: ০৮ জুন ২০২৬, দুপুর ১২টা।

পরবর্তীতে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দ্বিতীয় ঘটনা:

একই দিনে কোতোয়ালী মডেল থানাধীন ১১ নং রামনগর ইউপির রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে মা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তৌফিক রহমান (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সময়: ০৮ জুন ২০২৬, বিকাল ৫টা।

উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যশোরে পৃথক স্থানে ২,১০৫ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

যশোর জেলার মণিরামপুর ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথম ঘটনা:

মণিরামপুর থানাধীন রোহিতা ইউপির বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড় এলাকায় মোঃ আতিয়ার রহমানের মুদি দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে মোছাঃ হামিদা খাতুন (৪২)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা।

ঘটনার সময়: ০৮ জুন ২০২৬, দুপুর ১২টা।

পরবর্তীতে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

দ্বিতীয় ঘটনা:

একই দিনে কোতোয়ালী মডেল থানাধীন ১১ নং রামনগর ইউপির রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে মা ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তৌফিক রহমান (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সময়: ০৮ জুন ২০২৬, বিকাল ৫টা।

উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ