ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্ব-কাপ মিশনে ব্যতিক্রমী প্রস্তুতি, সঙ্গে ৩০০ কেজি মাছ নরওয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৬

বিশ্ব-কাপ মিশনে ব্যতিক্রমী প্রস্তুতি, সঙ্গে ৩০০ কেজি মাছ নরওয়ের
ছবি : সংগৃহীত

 বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে গিয়ে অভিনব এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে নরওয়ে জাতীয় দল। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ও পুষ্টি নিশ্চিত করতে দলটির সঙ্গে নেওয়া হয়েছে প্রায় ৩০০ কেজি কাঁচা মাছ এবং বিপুল পরিমাণ নরওয়েজিয়ান চিজ।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে পরিচিত ও স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। তাই বিদেশের মাটিতে থেকেও খেলোয়াড়দের জন্য নিজ দেশের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

নরওয়ে দলের সঙ্গে থাকা বিশেষ শেফরা এসব উপকরণ ব্যবহার করে খেলোয়াড়দের জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার প্রস্তুত করবেন। তাদের বিশ্বাস, খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্তন এলে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে পুষ্টি ব্যবস্থাপনা এখন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সেই বিবেচনায় বিশ্বকাপের মতো বড় আসরে খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতে নরওয়ের এই উদ্যোগকে ব্যতিক্রমী হলেও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের মাঠে সাফল্যের লক্ষ্যে নরওয়ের এই প্রস্তুতি ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তারকা ফুটবলার আর্লিং হালান্ডের দলকে ঘিরে সমর্থকদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্ব-কাপ মিশনে ব্যতিক্রমী প্রস্তুতি, সঙ্গে ৩০০ কেজি মাছ নরওয়ের

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

 বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে গিয়ে অভিনব এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে নরওয়ে জাতীয় দল। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ও পুষ্টি নিশ্চিত করতে দলটির সঙ্গে নেওয়া হয়েছে প্রায় ৩০০ কেজি কাঁচা মাছ এবং বিপুল পরিমাণ নরওয়েজিয়ান চিজ।

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে পরিচিত ও স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। তাই বিদেশের মাটিতে থেকেও খেলোয়াড়দের জন্য নিজ দেশের খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

নরওয়ে দলের সঙ্গে থাকা বিশেষ শেফরা এসব উপকরণ ব্যবহার করে খেলোয়াড়দের জন্য নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার প্রস্তুত করবেন। তাদের বিশ্বাস, খাদ্যাভ্যাসে হঠাৎ পরিবর্তন এলে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে পুষ্টি ব্যবস্থাপনা এখন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সেই বিবেচনায় বিশ্বকাপের মতো বড় আসরে খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতে নরওয়ের এই উদ্যোগকে ব্যতিক্রমী হলেও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বকাপের মাঠে সাফল্যের লক্ষ্যে নরওয়ের এই প্রস্তুতি ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তারকা ফুটবলার আর্লিং হালান্ডের দলকে ঘিরে সমর্থকদের আগ্রহও বেড়েছে কয়েকগুণ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ