ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' বলটি এখনও যার কাছে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৬

ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' বলটি এখনও যার কাছে

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি মুহূর্তের একটি ‘হ্যান্ড অব গড’ এবং অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’। দুটি ঘটনাই ঘটেছিল ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে, আর দুটির কেন্দ্রেই ছিলেন দিয়েগো ম্যারাডোনা।

ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের জালে হাত দিয়ে বল জড়িয়ে দেন ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোল পরবর্তীতে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায় এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ম্যাচ শেষে ম্যারাডোনা নিজেই বলেছিলেন, গোলটি হয়েছে "একটু ম্যারাডোনার মাথা আর একটু ঈশ্বরের হাত" দিয়ে।

তবে মাত্র কয়েক মিনিট পরই ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলটি উপহার দেন আর্জেন্টাইন কিংবদন্তি। মাঝমাঠ থেকে বল নিয়ে ৬২ মিটার দৌড়ে ১৩ বার স্পর্শের মাধ্যমে ইংল্যান্ডের ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে জালে বল পাঠান তিনি। গোলটি পরে 'গোল অব দ্য সেঞ্চুরি' হিসেবে স্বীকৃতি পায়।

সেই ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পায়। বিশ্বকাপজুড়ে ম্যারাডোনা করেন পাঁচ গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও পাঁচটি। ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।

বহু বছর পর জানা যায়, ওই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাসের বলটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন তিউনিসিয়ার রেফারি আলি বিন নাসের। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পরা জার্সি নিলামে ৯ দশমিক ২৮ মিলিয়ন ডলারে বিক্রি হওয়ার পর আলোচনায় আসে সেই বলটিও।

পরে আলি বিন নাসের বলটি নিলামে তোলার উদ্যোগ নেন। তবে সর্বোচ্চ ২ দশমিক ৪ মিলিয়ন ডলারের প্রস্তাব এলেও তা নির্ধারিত সংরক্ষিত মূল্য স্পর্শ করতে পারেনি। ফলে বিক্রি হয়নি ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান এই স্মারক। বর্তমানে বলটি এখনও আলি বিন নাসেরের কাছেই রয়েছে।

বিষয় : ম্যারাডোনা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' বলটি এখনও যার কাছে

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ