ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংসের ডিশ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া বটতলা গ্রামে একটি বিয়ে বাড়িতে মাংসের ডিশ চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার দেওড়া পশ্চিমপাড়া বটতলা গ্রামের বাসিন্দা লাবলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সোহরাব মাতুব্বর ও তার স্ত্রী মমতাজ বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত আরিফ মাতুব্বরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসী ও বরপক্ষকে আপ্যায়নের জন্য ব্যাপক আয়োজন করা হয়েছিল। বরযাত্রীদের আগে স্থানীয় নিমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় কয়েকজন যুবক খাবারের টেবিলে বসে মাংসের একটি ডিশ পায়ের নিচে লুকিয়ে রাখে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে অতিথি আপ্যায়নকারী টিম ও ওই যুবকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় খাবারের থালা-বাসন ও গ্লাস ছোড়াছুড়ি করা হয়। ভাঙচুর করা হয় টেবিল-চেয়ার। এছাড়া বরপক্ষের জন্য প্রস্তুত করা বিভিন্ন খাবারও নষ্ট করা হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকার বাসিন্দা তৈয়ব আলী মাতুব্বর জানান, মাংসের ডিশ চুরির ঘটনাকে কেন্দ্র করে ইউনুস, হান্নান ও হযরত মাতুব্বরের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। পরে দু'পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫ জন আহত হন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি পুলিশের জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংসের ডিশ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ