ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিশোরগঞ্জে বিশ্বকাপের উন্মাদনা, বিক্রি বাড়ছে জার্সি-পতাকার

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলকে সমর্থন জানাতে অনেকেই কিনছেন পছন্দের দলের পতাকা ও জার্সি।

সরেজমিনে দেখা গেছে, কটিয়াদী বাজারসহ উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার খেলাধুলার সামগ্রীর দোকানগুলোতে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা ও জার্সি বিক্রি হচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, সৌদি আরব ও বাংলাদেশের পতাকা দোকানের সামনে শোভা পাচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে রঙিন পতাকা ও জার্সিতে সাজানো হয়েছে দোকানগুলো।

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আগে থেকেই বিশ্বকাপ উপলক্ষে পতাকা ও জার্সি বিক্রি শুরু হয়েছে। টুর্নামেন্ট যত এগিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে। বিভিন্ন আকার ও মানের পতাকার পাশাপাশি নানা ডিজাইনের জার্সি বিক্রি করা হচ্ছে।

একটি দোকানের কর্মচারী ইব্রাহিম বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে পতাকার চাহিদা বেড়েছে। ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের দলের জার্সিও কিনছেন। খেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সামনে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।”

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। অনেকে বাড়ি, দোকান ও বিভিন্ন স্থানে প্রিয় দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে পছন্দের দল নিয়ে আলোচনা, সমর্থন ও তর্ক-বিতর্ক।

কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ভ্যানে করে জার্সি ও পতাকা বিক্রি করছিলেন আবদুল কাদির। তিনি জানান, বিশ্বকাপ এলেই এই মৌসুমি ব্যবসায় নামেন তিনি। প্রায় দুই দশক ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত।

আবদুল কাদির বলেন, “তিন ফুটের পতাকা ১০০ টাকা, পাঁচ ফুটের পতাকা ২৫০ টাকা এবং ১০ ফুটের পতাকা ৮০০ টাকায় বিক্রি করছি। এছাড়া পাঁচ ফুটের বাংলাদেশের পতাকা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।”

বেচাকেনার বিষয়ে তিনি বলেন, “ঈদের আগে বিক্রি ভালো ছিল। বাড়ি ফেরার সময় অনেকেই সন্তানদের জন্য জার্সি ও পতাকা কিনে নিয়েছেন। এবার ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। খেলা শুরু হলে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।” তিনি জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির পতাকারও চাহিদা রয়েছে।

জার্সিতে নাম লেখার কাজ করেন রিয়াদুল ইসলাম সোহাগ। তিনি জানান, সাধারণ জার্সিতে নাম লেখাতে ৫০ টাকা, সাদা স্টিকার দিয়ে লিখতে ১০০ টাকা এবং অফিশিয়াল জার্সিতে নাম লেখাতে ১৫০ টাকা নেওয়া হয়। তাঁর ভাষ্য, “সবচেয়ে বেশি নাম লেখা হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে। এরপর রয়েছে ব্রাজিল ও পর্তুগালের জার্সি।”

বোয়ালিয়া এলাকার বাসিন্দা মনির হোসেন মাহিন ৮৫০ টাকা দিয়ে আর্জেন্টিনা দলের একটি জার্সি কিনেছেন। তিনি বলেন, “সবকিছুর দামই এখন বেড়েছে। জার্সির দাম কিছুটা বেশি হলেও মানিয়ে নেওয়া যায়। তবে নাম লেখানোর খরচটা তুলনামূলক বেশি মনে হয়েছে।”

বিশ্বকাপ শুরুর অপেক্ষায় এখন কটিয়াদীর ফুটবলপ্রেমীরা। আর সেই উন্মাদনাকে ঘিরে জমে উঠেছে জার্সি ও পতাকার বাজারও।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে বিশ্বকাপের উন্মাদনা, বিক্রি বাড়ছে জার্সি-পতাকার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ