ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশে বায়োস্কোপ+ এ দেখা যাবে ফি-ফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬

বাংলাদেশে বায়োস্কোপ+ এ দেখা যাবে ফি-ফা বিশ্বকাপ ২০২৬
ছবি : সংগৃহীত

বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এলো সুখবর। আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬ দেশের দর্শকরা অনলাইনে উপভোগ করতে পারবেন বায়োস্কোপ+ প্ল্যাটফর্মে। বিশ্বকাপের সম্প্রচার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচসহ টুর্নামেন্টের সম্পূর্ণ আয়োজন বায়োস্কোপ+ এ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভির মাধ্যমে সহজেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রযুক্তিগত সুবিধা ও উন্নত স্ট্রিমিং সেবার মাধ্যমে দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশে বায়োস্কোপ+ এ দেখা যাবে ফি-ফা বিশ্বকাপ ২০২৬

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এলো সুখবর। আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬ দেশের দর্শকরা অনলাইনে উপভোগ করতে পারবেন বায়োস্কোপ+ প্ল্যাটফর্মে। বিশ্বকাপের সম্প্রচার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচসহ টুর্নামেন্টের সম্পূর্ণ আয়োজন বায়োস্কোপ+ এ সরাসরি সম্প্রচার করা হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা দর্শকরা মোবাইল ফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভির মাধ্যমে সহজেই বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রযুক্তিগত সুবিধা ও উন্নত স্ট্রিমিং সেবার মাধ্যমে দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ, যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ