দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জভেরেভ। রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি।
চার ঘণ্টা ১৬ মিনিটের ম্যারাথন ম্যাচে জভেরেভ ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫/৭) ও ৬-১ গেমে জয় তুলে নেন। এর মধ্য দিয়ে ১৯৯৬ সালে বরিস বেকারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর প্রথম জার্মান পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের কীর্তি গড়লেন তিনি।
শিরোপা নিশ্চিত হওয়ার পর আবেগাপ্লুত জভেরেভ বলেন, এই কোর্ট তার জীবনের অনেক স্মৃতির সাক্ষী, তবে এবার শেষটা সুখের হয়েছে।
এর আগে চারটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলেও শিরোপার দেখা পাননি জভেরেভ। বিশেষ করে ২০২০ ইউএস ওপেন ও ২০২৪ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পরাজয়ের হতাশা দীর্ঘদিন তাকে তাড়িয়ে বেড়িয়েছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন তুলে নিলেন তিনি।
অন্যদিকে, প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে দারুণ লড়াই উপহার দেন ইতালির তরুণ খেলোয়াড় ফ্লাভিও কোবোল্লি। ম্যাচ শেষে তিনি বলেন, জভেরেভের জন্য তিনি খুশি হলেও এত কাছে গিয়ে শিরোপা হাতছাড়া করার কষ্ট রয়ে গেছে।
ফাইনালের শুরুটা ভালো হয়নি কোবোল্লির। প্রথম সেটে একাধিক অনাকাঙ্ক্ষিত ভুলে সহজেই সেট হারান তিনি। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরেন। এরপর ম্যাচে জমে ওঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
চতুর্থ সেটের টাইব্রেক জিতে ম্যাচকে পঞ্চম সেটে নিয়ে যান কোবোল্লি। তবে শেষ সেটে অভিজ্ঞতার ছাপ রাখেন জভেরেভ। শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এবং শেষ পর্যন্ত দাপুটে জয় নিশ্চিত করেন। শিরোপা জয়ের পর কোর্টে শুয়ে উদযাপন করেন জভেরেভ, আর সেই মুহূর্তেই শেষ হয় তার দীর্ঘ অপেক্ষা ও অপূর্ণতার অধ্যায়।
বিষয় : ফ্রেঞ্চ অপেন

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন