দেশের ফুটবলপ্রেমীদের জন্য এলো আনন্দের খবর। আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে সময় টিভি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস।
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়ার ফলে দেশের কোটি কোটি দর্শক ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরের প্রতিটি ম্যাচ। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচ দেখার সুযোগ থাকবে, ফলে দর্শকদের জন্য খেলা উপভোগ করা হবে আরও সহজ।
ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ সম্প্রচারের এ ঘোষণা দেশের ক্রীড়াঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে শুরু হবে। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের আয়োজক তিন দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেশবাসীর কাছে পৌঁছে দিতে প্রস্তুতি নিচ্ছে সময় টিভি, বিটিভি ও টি-স্পোর্টস। ফলে বিশ্বের সেরা ফুটবল তারকাদের লড়াই এবার উপভোগ করা যাবে বাংলাদেশের দর্শকদের ঘরে ঘরে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন