প্রশাসন

লংগদুতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি, সনদ পেলেন ৪৮ প্রশিক্ষণার্থী

⎙ প্রিন্ট
লংগদুতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি, সনদ পেলেন ৪৮ প্রশিক্ষণার্থী
রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচি: সনদপত্র পেলেন ৪৮ জন প্রশিক্ষণার্থী
⌖ বান্দরবান সদর
পার্বত্য অঞ্চলে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় রাঙ্গামাটির লংগদু এলাকায় আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উক্ত প্রশিক্ষণে সফলভাবে উত্তীর্ণ ৪৮ জন স্থানীয় বেকার তরুণ ও শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।উল্লেখ্য, পার্বত্য এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বেসামরিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে এ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে ৪টি ট্রেডে তথা কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ার প্রশিক্ষণ, মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান করা হয়।পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ