প্রশাসন

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বন্দরে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা

বন্দরে পালিত হলো আন্তজার্তিক প্রবীণ দিবস

⎙ প্রিন্ট
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বন্দরে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বন্দরে প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা
# আন্তজার্তিক দিবস পালন ⌖ বন্দর
প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রবীণদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
কার্যালয় সূত্রে জানানো হয়, প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বয়স্ক ভাতা কার্যক্রমসহ বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
বার্তায় বলা হয়, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও ঐতিহ্যের ধারক। তাঁদের অবদান নতুন প্রজন্মের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবীণদের যথাযথ সম্মান, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।
এ সময় প্রবীণদের প্রতি অবহেলা পরিহার করে তাঁদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সম্পর্কিত সংবাদ