প্রশাসন

বান্দরবানে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান

বান্দরবান জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ওয়াহাবুল ইসলাম খন্দকারের নির্দেশে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ যানবাহনসহ বিভিন্ন অপরাধ দমনে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

⎙ প্রিন্ট
বান্দরবানে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান
⌖ বান্দরবান সদর
বান্দরবান জেলাকে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ওয়াহাবুল ইসলাম খন্দকারের নির্দেশে মাদক, কিশোর গ্যাং ও অবৈধ যানবাহনসহ বিভিন্ন অপরাধ দমনে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।​অভিযানকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ এবং জেলা পুলিশ ও সদর থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। একই সাথে মাদক কারবারি ও উদীয়মান কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান চালানো হয় এবং একই সময়ে পুরো বান্দরবান জেলার ৭ উপজেলায় একসাথে অভিযান পরিচালনা করা হয়েছে।
​অভিযান পরিচালনাকালে পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার জানান, বান্দরবানকে যেকোনো মূল্যে অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক, কিশোর গ্যাং কিংবা অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
​পুলিশের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও পথচারীরা। এ ধরনের নিয়মিত তদারকি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ