নওগাঁর জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে অবৈধভাবে ধানী জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৫টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কেটে তা বিক্রি ও পরিবহনের কার্যক্রম চালানো হচ্ছিল। পরে ঘটনাস্থলেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ১৫ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, কৃষিজমির উর্বরতা রক্ষা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন