ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংসদ চ-ত্বরে কড়াকড়ি, অস্ত্র বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬

সংসদ চ-ত্বরে কড়াকড়ি, অস্ত্র বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা
ছবি : সংগৃহীত

 জাতীয় বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্য, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যানবাহন চলাচল ও জনসমাগমের ওপরও বিশেষ নজরদারি রাখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা বলয়ে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জারি করা নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন বাজেট অধিবেশনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংসদ চ-ত্বরে কড়াকড়ি, অস্ত্র বহনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

 জাতীয় বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্য, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যানবাহন চলাচল ও জনসমাগমের ওপরও বিশেষ নজরদারি রাখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা বলয়ে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জারি করা নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন বাজেট অধিবেশনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ