চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আকিব হোসেন (আনুমানিক ২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রিজ এলাকায় দ্রুতগতিতে আসা ‘পূর্বাশা পরিবহন’ এর একটি যাত্রীবাহী কোচের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে তার পকেটে থাকা একটি ভিজিটিং কার্ডের সূত্র ধরে জানা যায়, তার নাম মোঃ আকিব হোসেন এবং তিনি বেনহাম ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন।
আইনি প্রক্রিয়া সম্পর্কে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান
"দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন