ফরিদপুরের ভাঙ্গা থানার বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভাঙ্গা থানার এএসআই মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কররা (চুমুরদী) এলাকায় অভিযান পরিচালনা করে গুলশান থানার মামলা নং-২ (২) ১৪-এর জিআর পরোয়ানাভুক্ত আসামি শেখ মো. মনুকে গ্রেফতার করেন। একই দিনে ভাঙ্গা থানার এসআই মো. সাক্রাতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পানপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভাঙ্গা সিআর-৫১/২৬ মামলার সিআর পরোয়ানাভুক্ত আসামি রুপালী আক্তারকে গ্রেফতার করেন।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন