চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশের প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) এবং তাঁর ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বাবা ও ছেলে। পথিমধ্যে পেছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিকের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে শিক্ষক বিধান মল্লিকের অকাল মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পিকআপ ভ্যানটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন