ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৫

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৫

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জানাজা শেষে উপস্থিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, প্রথমে সাতজনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং পাঁচজনকে হেফাজতে রাখা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, তার পরবর্তী জানাজা মঙ্গলবার ভোলায় নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

বিষয় : তোফায়েল আহমেদ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান, আটক ৫

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাদ মাগরিব তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জানাজা শেষে উপস্থিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, প্রথমে সাতজনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয় এবং পাঁচজনকে হেফাজতে রাখা হয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, তার পরবর্তী জানাজা মঙ্গলবার ভোলায় নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ