ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৬

আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। 

মামলার বাদী ও আমির হামজার শ্যালক আবু বক্করের অভিযোগ, মহেশপুর থেকে আমির হামজা একটি গাড়িতে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির পথ আটকে দেয়। বারবার হর্ন দেওয়ার পরও রাস্তা ফাঁকা না হওয়ায় চালক নিচে নেমে ইজিবাইকচালকের সঙ্গে কথা বলেন। এ সময় বিপরীত দিক থেকে কয়েকজন এসে চালকের ওপর হামলা চালায়।

আবু বক্করের দাবি, তিনি নিজের পরিচয় দিয়ে সংসদ সদস্য আমির হামজার শ্যালক বলে জানানোর পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে মারধর করে। তার বোন গাড়ি থেকে নামলে তাকেও এবং আমির হামজাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। হামলায় আবু বক্কর ও গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হন।

মামলায় হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও শ্যালক রিমনকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তরা হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত শাজাহান আলীর পরিবারের সদস্য।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীদের ভাষ্য, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।

আমির হামজা বলেন, এ ধরনের ঘটনা প্রশ্রয় পেলে ভবিষ্যতে এলাকার সম্মানিত ব্যক্তি ও সাধারণ মানুষও হামলার শিকার হতে পারেন। তাই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার নিন্দা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির রুহুল আমীন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের পরিবারের সদস্যদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জীবননগর থানার ওসি সোলায়মান সেখ জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিষয় : মুফতি আমির হামজা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ